অ্যাকাউন্ট মুছে ফেলা

Ochinpur-এ তোমার অ্যাকাউন্ট ও তার সাথে জমা সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলার ব্যবস্থা।

কী কী মুছে যাবে

  • তোমার নাম, ইমেইল ও প্রোফাইল ছবি — যা Google লগইনের সময় জমা হয়েছিল।
  • তোমার সব স্কোর ও পয়েন্ট, অর্থাৎ লিডারবোর্ড থেকেও তুমি চলে যাবে।

মুছে ফেলা ফিরিয়ে আনা যায় না। পরে আবার লগইন করলে নতুন করে শূন্য থেকে শুরু হবে।

যা এমনিতেই সার্ভারে নেই

তোমার প্র্যাকটিসের ইতিহাস, বুকমার্ক, ভুল খাতা, নোট আর বইয়ের পড়ার অগ্রগতি — এগুলো কখনোই সার্ভারে যায় না, শুধু তোমার ফোনেই বা ব্রাউজারেই থাকে। অ্যাপ আনইনস্টল করলে বা ব্রাউজারের ডেটা মুছলে সেগুলোও চলে যায়।

অ্যাপ থেকে

অ্যাপে প্রোফাইল → অ্যাকাউন্ট মুছে ফেলো। নিশ্চিত করলে সাথে সাথে মুছে যাবে, আর ফোনে জমা সব তথ্যও পরিষ্কার হয়ে যাবে।

এখান থেকে

লগইন করা থাকলে নিচের বোতাম থেকেই মুছে ফেলতে পারো। লগইন করা না থাকলে আগে লগইন করো

ইমেইলে অনুরোধ

অ্যাপ বা সাইট কোনোটাতেই ঢুকতে না পারলে support@ochinpur.com-এ তোমার লগইন করা ইমেইল থেকে লিখে জানাও — সাত দিনের মধ্যে মুছে দেওয়া হবে।

বিস্তারিত প্রাইভেসি পলিসিতে