‘বিশ্ব বাণিজ্য সংস্থা’ (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ____ চুক্তির মাধ্যমে।
কব্রেটন উডস
খলিসবন
গজেনেভা
মারাকেশসঠিক উত্তর
সঠিক উত্তর: মারাকেশ
দীর্ঘ ৮ বছর হতে চলমান ‘উরুগুয়ে রাউন্ড’ এর চূড়ান্ত ফসল হিসেবে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরোক্কেতে ‘মারাকেশ চুক্তি’ স্বাক্ষরিত হয়। এতে বিশ্ব বাণিজ্যকে একটি সুশৃঙ্খল ও আইনি কাঠামোতে পরিচালনার লক্ষ্যে GATT এর পরিবর্তে একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা হিসেবে WTO গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১ জানুয়ারি, ১৯৯৫ সালে GATT বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) রূপান্তরিত হয়। বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মত পার্থক্য দূর করতে WTO সাহায্য করে থাকে।