৪৪তম BCSবাংলা সাহিত্যঅন্যান্য
মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি-
- কমহাকাব্য
- খইতিহাস গ্রন্থ
- উপন্যাসসঠিক উত্তর
- ঘইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
সঠিক উত্তর: উপন্যাস
মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) রচিত ‘বিষাদসিন্ধু’ (১৮৮৫-৯১) একটি ইতিহাস আশ্রিত মহাকাব্যধর্মী উপন্যাস। হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনি ‘বিষাদসিন্ধু’গ্রন্থে বর্ণিত মূল বিষয়। মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয় নি। ‘বিষাদসিন্ধু’ উপন্যাসটি ‘মহরম পর্ব’ (১৮৮৫), ‘উদ্ধার পর্ব’ (১৮৮৭) ও ‘এজিদ-বধ পর্ব’ (১৮৯১) এই তিনটি পর্বে সম্পন্ন হয়েছে।
অন্যান্য — আরও প্রশ্ন
- ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ‘লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ‘ভণই’ শব্দের অর্থ কী?
- মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?
- চন্ডীচরণ মুন্সী কে?
- ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’– এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
- ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
- ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ এই মনোবাঞ্ছাটি কার?
- নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?