৪৩তম BCSবাংলা সাহিত্যউপন্যাস

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  1. ক‘কাঁদো নদী কাঁদো’
  2. ‘নেকড়ে অরণ্যে’সঠিক উত্তর
  3. গ‘রাঙা প্রভাত’
  4. ঘ‘প্রদোষে প্রাকৃতজন’

সঠিক উত্তর: ‘নেকড়ে অরণ্যে’

‘নেকড়ে অরণ্য’ উপন্যাসে মহান মুক্তিযুদ্ধের সময় নারীদের উপর নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলেছেন জীবনবাদী কথাশিল্পী শওকত ওসমান। তাঁর মুক্তিযুদ্ধবিষয়ক আরও তিনটি উপন্যাস ‘জাহান্নম হইতে বিদায়’, ‘দুই সৈনিক’ ও ‘জলাংগী’। ‘কাঁদো নদী কাঁদো’, ‘রাঙ্গা প্রভাত’ এবং ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসের লেখক যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবুল ফজল এবং শওকত আলী।

এই প্রশ্নটি আরও এসেছে: ২০তম BCS, BPSC GEH Medical Officer 2026 — মোট ৩বার।

উপন্যাস — আরও প্রশ্ন