সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
কআর্টসাথ প্রজাতন্ত্র
নাগার্নো-কারাবাখসঠিক উত্তর
গইয়েরেভান
ঘনাকার্চভান ছিটমহল
সঠিক উত্তর: নাগার্নো-কারাবাখ
দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ। অঞ্চলটি নিয়ে প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ অনেক পুরোনো। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃত হলেও ১৯৯০ সাল থেকে আর্মেনিয়ো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এটিকে দখল করে রাখে। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ছয় সপ্তাহের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। এরপর ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় শান্তিচুক্তি। ২০২২ সালের সেপ্টেম্বর আবার দুই দেশের মধ্যে সংঘর্ষ হয় ও প্রায় অর্ধ শতাধিক সৈন্য নিহত হয়।