৪০তম BCSভূগোল ও পরিবেশ

নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

  1. হিজল
  2. করচ
  3. ডুমুর
  4. গজারীসঠিক উত্তর

সঠিক উত্তর: গজারী

গজারীর অপর নাম শাল। বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের গজারি বন দেশের বৃহত্তম পত্রঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি বৃক্ষ ভালো জন্মে। স্বাদুপানি বা মিঠাপানি দ্বারা প্লাবিত বনকে জলাবদ্ধ বন বা সোয়াম্প ফরেস্ট বলে। সিলেট জেলার উত্তর পশ্চিমে গোয়াইন নদীর কূলে বাংলাদেশের একমাত্র স্বাদুপানির জলাবদ্ধ বন অবস্থিত। এটি স্থানীয়ভাবে রাতারগুল জলাবন নামেও পরিচিত। জলাবদ্ধ এ বনে হিজল, করচ, ডুমুর, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম ও বট বৃক্ষ জন্মে।

সম্পর্কিত প্রশ্ন