৪০তম BCSনৈতিকতা ও সুশাসন
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-
- কসরকার পরিচালনায় সাহায্য করা
- খনিজের অধিকার ভোগ করা
- গসৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
- নিয়মিত কর প্রদান করাসঠিক উত্তর
সঠিক উত্তর: নিয়মিত কর প্রদান করা
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য অনেক। রাজনৈতিক অংশগ্রহণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন, সংবিধান মান্য করা, সততা ও নিষ্ঠার সাথে সরকারি কাজ সম্পাদন, জাতীয় সম্পত্তি ও শৃংখলা রক্ষা করা প্রভৃতি দায়িত্ব পালনের মাধ্যমে একজন নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পরিচালনায় সাহায্য করে থাকে, যা যে কোনো দেশের সুশাসন প্রতিষ্ঠায় জরুরি। নিয়মিত কর প্রদান করার মাধ্যমে একজন নাগরিক সরকার পরিচালনায় সাহায্য করে থাকে। নিজের অধিকার ভোগ একান্তই নাগরিকের ব্যাপার, যার সাথে সুশাসন প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। সৎভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে।
সম্পর্কিত প্রশ্ন
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
- দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারন-
- কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?
- জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?
- গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে ____ ।
- সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়?
- কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?
- সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক _____’ থেকে।