বিখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তার ‘জীবন থেকে নেয়া’ ভাষা আন্দোলনভিত্তিক একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রেই ‘আমার সোনার বাংলা’ গানটি প্রথম বাজানো হয়। তার পরিচালিত ‘সঙ্গম’ চলচ্চিত্রটি বাংলা ভাষার প্রথম রঙ্গিন চলচ্চিত্র এবং ‘বাহানা’ প্রথম বাংলা সিনেমাস্কোপ চলচ্চিত্র। তার অন্যান্য চলচ্চিতত্রের মধ্যে সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা উল্লেখযোগ্য।