৩৯তম BCSবাংলা ভাষাকাল / বচন / লিঙ্গ

নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

  1. করছিলাম
  2. করেছি
  3. করছি
  4. করবসঠিক উত্তর

সঠিক উত্তর: করব

‘করব’ ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে ‘করব’ ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে ‘করছিলাম’, ‘করেছি’, ‘করছি’ এই তিনটি ক্রিয়ার মধ্যে ‘করছিলাম’ ও ‘করছি’ ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে। অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরম্পরাটি এরূপ : অতীত + অতীত, অতীত + বর্তমান + ভবিষ্যৎ। ‘করেছি’ পুরাঘটিত বর্তমান কাল। ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখন ও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে।

কাল / বচন / লিঙ্গ — আরও প্রশ্ন