৫০তম BCSবাংলা সাহিত্যগান / গীতিকা / লোকসাহিত্য

মৈয়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?

  1. ২৩টিসঠিক উত্তর
  2. ২০টি
  3. ২২টি
  4. ২৫টি

সঠিক উত্তর: ২৩টি

বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জের বিল, হাওড় ও বিভ্ন্নি নদ-নদীপ্লাবিত বিস্তৃত ভাটি অঞ্চলে বাংলার শ্রেষ্ঠ গীতিকার যে শতদলগুলো বিকশিত হয়েছিল তা-ই ‘মৈমনসিংহ গীতিকা’ নামে দেশ বিদেশের মনীষীগণের দৃষ্টি আকর্ষণ করেছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন এর প্রধান পৃষ্ঠপোষক। ড. দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে-সব গীতিকা সংগৃহীত হয়েছিল তা ‘মৈমনসিংহ গীতিকা’ নামে ১৯২৩ সালে প্রকাশিত হয় এবং ‘পূর্ববঙ্গ গীতিকা’ নামে ১৯২৬ সালে প্রকাশিত হয়। এই গীতিকা সংগ্রহ করেছিলেন- চন্দ্রকুমার দে, জসীম উদ্‌দীন, আশুতোষ চৌধুরী, বিহারীলাল সরকার, নগেন্দ্রচন্দ্র দে, মনোরঞ্জন চৌধুরী প্রমুখ। মৈমনসিংহ গীতিকা ২৩টি ভাষায় অনূদিত হয়েছে।

গান / গীতিকা / লোকসাহিত্য — আরও প্রশ্ন