৩৭তম BCSবাংলা সাহিত্যঅন্যান্য
বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’-এর প্রবর্তক কে?
- কমমতাজউদদীন আহমদ
- খআব্দুল্লাহ আল মামুন
- সেলিম আল দীনসঠিক উত্তর
- ঘরামেন্দু মজুমদার
সঠিক উত্তর: সেলিম আল দীন
নাট্যকার ড. সেলিম আল দীন নাসিরউদ্দীন ইউসুফের সাথে ১৯৮১-৮২ সালে ‘গ্রাম থিয়েটার’ গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। সর্প বিষয়ক গল্প ও অন্যান্য, বাসন, কেরামতমঙ্গল, কিত্তনখোলা, মুনতাসীর ফ্যান্টাসি, চাকা, যৈবতী কন্যার মন, বনপাংশুল, হরগজ, জন্ডিস ও বিবিধ বেলুন, হাতহদাই, নিমজ্জন ইত্যাদি হলো তার রচিত উল্লেখযোগ্য নাটক। স্বাধীনতা আমার স্বাধীনতা, কী চাহ শঙ্খচিল, প্রেম বিষয়ক সুটকেস, রাজা অনুস্বারের পালা, সাত ঘাটের কানাকড়ি, রাক্ষুসি, এই সেই কণ্ঠস্বর, বকুলপুরের স্বাধীনতা, বর্ণচোরা ইত্যাদি মমতাজ উদ্দীন আহমদের নাটক। আবদুল্লাহ আল মামুনের নাটকসমূহের মধ্যে সুবচন নির্বাসনে, এখনও দুঃসময়, এবার ধরা দাও, চারিদিকে যুদ্ধ, এখনও ক্রীতদাস, কোকিলারা ইত্যাদি। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেখযোগ্য নাট্যগ্রন্হ হলো- ‘নাটক: তত্ত্ব ও শিল্পরূপ’, ‘বাংলাদেশের নাট্যচর্চা’।
অন্যান্য — আরও প্রশ্ন
- ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ‘লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ‘ভণই’ শব্দের অর্থ কী?
- মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?
- চন্ডীচরণ মুন্সী কে?
- ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’– এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
- ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
- ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ এই মনোবাঞ্ছাটি কার?
- নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?