৩৭তম BCSবাংলা সাহিত্যউক্তি / বাণী

‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’ – কে বলেছেন?

  1. মোতাহের হোসেন চৌধুরীসঠিক উত্তর
  2. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  3. প্রথম চৌধুরী
  4. কাজী আব্দুল ওদুদ

সঠিক উত্তর: মোতাহের হোসেন চৌধুরী

ঢাকার মুসলিম সাহিত্য সমাজের ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের’ সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন শিক্ষাবিদ ও লেখক মোতাহের হোসেন চৌধুরী। ‘সংস্কৃতি- কথা’, ‘সুখ’ ও ‘সভ্যতা’ তার বিখ্যাত তিনটি গ্রন্থ। গ্রন্থ তিনটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। ‘সভ্যতা’ গ্রন্থটি ক্লাইভ বেলের ‘The Civilization’ গ্রন্থের অনুবাদ এবং ‘সুখ’ বার্ট্রান্ড রাসেলের ‘The Conquest of Happiness’ গ্রন্থের অনুবাদ।

উক্তি / বাণী — আরও প্রশ্ন