৩৬তম BCSবাংলা ভাষাপ্রত্যয় ও প্রকৃতি

নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

  1. সভাসদ
  2. শুভেচ্ছাসঠিক উত্তর
  3. ফলবান
  4. তন্বী

সঠিক উত্তর: শুভেচ্ছা

‘শুভেচ্ছা’ শব্দটি সন্ধিসাধিত শব্দ। ‘অ’-কার কিংবা ‘আ’- কারের পর ‘ই’-কার কিংবা ‘ঈ’-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; যেমন : অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। তন্বী (তনু + ঈ) প্রত্যয় ও সন্ধি– উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভা+সদ) ও ফলবান (ফল + বান) প্রত্যয়যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর (খ)।

প্রত্যয় ও প্রকৃতি — আরও প্রশ্ন