২৯তম BCSবাংলা ভাষাশব্দের উৎস / শ্রেণি

‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

  1. চলিত রীতি
  2. সাধু রীতিসঠিক উত্তর
  3. মিশ্র রীতি
  4. আঞ্চলিক রীতি

সঠিক উত্তর: সাধু রীতি

ক. বাংলাভাষার লৈখিক রীতি দুটির একটি চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। এ রীতি তদ্ভব শব্দবহুল। খ. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। গ. বাংলা ভাষায় মিশ্র রীতির ব্যবহার নেই। ঘ. মৌখিক রীতির দুটি ভাগের একটি হলো আঞ্চলিক রীতি। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রীতির বিভিন্নতা পরিলক্ষিত হয়।

শব্দের উৎস / শ্রেণি — আরও প্রশ্ন