৪৭তম BCSভূগোল ও পরিবেশ

কনরাড বিযুক্তি ভূ-অভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে?

  1. সিয়াল ও সিমাসঠিক উত্তর
  2. অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল
  3. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
  4. সিমা ও অশ্বমণ্ডল

সঠিক উত্তর: সিয়াল ও সিমা

ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সে স্থানগুলোকে বিযুক্তি রেখা বলে। সিয়াল গঠিত হয় সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা এবং সিমা গঠিত হয় সিলিকা ও ম্যাগনেশিয়াম দ্বারা। যে সীমান্তে সিয়াল ও সিমা এর ঘনত্বের পরিবর্তন ঘটে, সেটিই কনরাড বিযুক্তি রেখা।

সম্পর্কিত প্রশ্ন