৪৬তম BCSভূগোল ও পরিবেশ
কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?
- ইন্ডিয়ান ও ইউরেশিয়ানসঠিক উত্তর
- খইন্ডিয়ান ও বার্মিজ
- গইন্ডিয়ান ও আফ্রিকান
- ঘবার্মিজ ও ইউরেশিয়ান
সঠিক উত্তর: ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
ভূপৃষ্ঠে বিভিন্ন আয়তনের মোট ২৭টি পাত বা প্লেটের সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে ৭টি বৃহৎ এবং ২০টি ক্ষুদ্র আকৃতির প্লেট রয়েছে। ৭টি বৃহৎ প্লেটসমূহ হলো- (১) প্রশান্ত মহাসাগরীয় প্লেট, (২) ইউরেশিয়া প্লেট, (৩) অস্ট্রেলিয়া প্লেট, (৪) উত্তর আমেরিকান প্লেট, (৫) দক্ষিণ আমেরিকান প্লেট, (৬) আফ্রিকান প্লেট এবং (৭) অ্যান্টার্কটিকা প্লেট। অপ্রধান প্লেটসমূহের মধ্যে ভারতীয় প্লেট অন্যতম। ভারতীয় টেকটনিক প্লেটের ইউরেশীয় প্লেটের নিচে অধোগমন দ্বারা উত্থিত হওয়ায়, হিমালয় পর্বতমালা ২,৪০০ কিলোমিটার (১,৫০০ মাইল) দীর্ঘ একটি দুর্গম পথ ধরে পশ্চিম-উত্তর-পশ্চিম থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। এর উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গের মধ্যে একটি হলো মাউন্ট এভারেস্ট, যা পৃথিবীর সর্বোচ্চ চূড়া (৮৮৪৮ মিটার)।
সম্পর্কিত প্রশ্ন
- What is the position of the roaring forties (in terms of latitude)?
- ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ বাংলাদেশে আঘাত হানে ___ এবং ____ সালে।
- এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?
- দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
- ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-
- বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?
- বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে?
- প্রতি ৩০∘ দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয়?