অধ্যায় ৬ · The Adjective & Degree

Adjective ও তার ক্রম

সহজ করে বুঝি

ইংরেজিতে একাধিক Adjective পাশাপাশি বসলে তাদের একটা নির্দিষ্ট সিরিয়াল আছে — এলোমেলো করলে কানে খারাপ শোনায়।

‘a beautiful small old round black Chinese wooden dining table’ — খেয়াল করো, মতামত আগে, তারপর আকার, বয়স, আকৃতি, রং, দেশ, উপাদান, শেষে উদ্দেশ্য।

মনে রাখার শব্দ: OSASCOMP — Opinion, Size, Age, Shape, Colour, Origin, Material, Purpose। নেটিভরা এটা না শিখেই মানে, আমাদের শিখে নিতে হয়।

Adjective-এর প্রকারভেদ

প্রকারপরিচয়উদাহরণ
ProperProper noun থেকেBangladeshi mango, Indian tea
Descriptive / Qualityগুণ বোঝায়a wise man, a red flower
Quantitativeপরিমাণmuch water, some rice, enough food
Numeralসংখ্যাfive boys, first prize, many books
Demonstrativeনির্দেশ করেthis pen, those boys
Distributiveআলাদা বোঝায়each boy, every man, either side
Interrogativeপ্রশ্ন করেWhich book? Whose pen?

Adjective-এর ক্রম (OSASCOMP)

একাধিক adjective থাকলে এই ক্রমে বসে
ক্রমপ্রকারউদাহরণ
1Opinion (মতামত)beautiful, ugly, nice
2Size (আকার)big, small, tall
3Age (বয়স)old, new, young
4Shape (আকৃতি)round, square
5Colour (রং)red, black
6Origin (উৎস)Chinese, English
7Material (উপাদান)wooden, golden
8Purpose (উদ্দেশ্য)dining, sleeping

উদাহরণ: a beautiful little old round black Chinese wooden dining table.

নিজে চেষ্টা করো

OSASCOMP-এর পূর্ণরূপ কী?