৩৭তম BCSবাংলা সাহিত্যচর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ
শাক্ত পদাবলির জন্য বিখ্যাত –
- করামনিধি গুপ্ত
- খদাশরথি রায়
- গএন্টনি ফিরিঙ্গি
- রামপ্রসাদ সেনসঠিক উত্তর
সঠিক উত্তর: রামপ্রসাদ সেন
শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক। তার পদগুলো– শাক্ত পদাবলি, শ্যামা সংগীত ও রামপ্রসাদী নামে পরিচিত। তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘কবিরঞ্জন’ উপাধিতে ভূষিত করেন। তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্হ: বিদ্যাসুন্দর, কালীকীর্তন। অন্যদিকে রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যে টপ্পা গানের প্রবর্তক। পর্তুগিজ এন্টনি ফিরিঙ্গি ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম কবিয়াল এবং দাশরথি রায় ছিলেন পাঁচালী গানের শক্তিশালী কবি।
চর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ — আরও প্রশ্ন
- চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন-
- পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অংশ নয় কোনটি?
- কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে?
- কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?
- চর্যাপদের কবিরা ছিলেন-
- চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
- ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?