অগ্ন্যাশয় রসে বিদ্যমান প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী একটি এনজাইম হলো ট্রিপসিন যা প্রোটিওজ ও পেপটোনকে পলিপেপটাইডে পরিণত করে। টায়ালিন লালারসে বিদ্যমান এবং অ্যামাইলেজ অগ্ন্যাশয় রসে বিদ্যমান কার্বোহাইড্রেট পরিপাককারী যা স্টার্চ ও গ্লাইকোজেনকে মল্টোজে পরিণত করে। লাইপেজ পাচক রস ও অগ্ন্যাশয় রসে বিদ্যমান লিপিড পরিপাককারী এনজাইম যা লিপিডকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে।