৩৫তম BCSবাংলা সাহিত্যচর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ
মঙ্গলকাব্যের কবি নন কে?
- ককানাহরি দত্ত
- খমানিক দত্ত
- গভারতচন্দ্র
- দাশু রায়সঠিক উত্তর
সঠিক উত্তর: দাশু রায়
মঙ্গলকাব্য মধ্যযুগের অন্যতম প্রধান সাহিত্যধারা। এর প্রধান শাখা ৩টি- মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল। এছাড়া ধর্মমঙ্গল, কালিকামঙ্গল সহ আরও কিছু মঙ্গলকাব্য পাওয়া যায়। কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদিকবি। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত এবং প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট এবং কালিকামঙ্গল কাব্যের আদিকবি কবি কঙ্ক। দাশরথি রায় বা দাশু রায় পাঁচালী গানের খ্যাতিমান কবি ছিলেন।
চর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ — আরও প্রশ্ন
- চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রমাণ করেন কে?
- বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
- 'চর্যাপদ' রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
- পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?
- চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন-
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অংশ নয় কোনটি?
- কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে?
- কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?