৫০তম BCSবাংলা সাহিত্যউপন্যাস

মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি ‍লিখেছেন-

  1. শওকত ওসমান
  2. শহিদুল জহির
  3. শওকত আলীসঠিক উত্তর
  4. সেলিনা হোসেন

সঠিক উত্তর: শওকত আলী

শওকত আলী (১৯৩৬-২০১৮) একজন কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক। তিনি বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস ‘পিঙ্গল আকাশ’ এবং শেষ উপন্যাস ‘মাদারডাঙ্গার কথা’। ‘প্রদোষে প্রাকৃতজন’ ইতিহাস ও ঐতিহ্য আশ্রিত উপন্যাস। ‘যাত্রা’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ‘নাঢ়াই’ উপন্যাসটি তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে রচিত। ‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ এবং ‘পূর্বরাত্রি পূর্বদিন’ তাঁর ত্রয়ী উপন্যাস।

উপন্যাস — আরও প্রশ্ন