৩৫তম BCSসাধারণ বিজ্ঞানমানবদেহ ও স্বাস্থ্য

হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

  1. আমিষসঠিক উত্তর
  2. স্নেহ
  3. আয়োডিন
  4. লৌহ

সঠিক উত্তর: আমিষ

হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাস রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হিম (4%) নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন (96%) নামক প্রোটিন বা আমিষের সংযোগে গঠিত। হিম হলো লৌহযুক্ত পারফাইরিন যৌগ। হিমোগ্লোবিনের চার অণু প্রোস্থেটিক গ্রুপ হিম, এক অণু গ্লোবিন ও এক পরমাণু লৌহ ফেরাস (Fe++)\mathrm{(Fe^{++})} অবস্থায় থাকে। সুতরাং উত্তর হবে (ক) অর্থাৎ আমিষ।

মানবদেহ ও স্বাস্থ্য — আরও প্রশ্ন

হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? — উত্তর ও ব্যাখ্যা | Ochinpur