৩২তম BCSবাংলা সাহিত্যচর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ

‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-

  1. রামাই পণ্ডিতসঠিক উত্তর
  2. শ্রীকর নন্দী
  3. বিজয় গুপ্ত
  4. লোচন দাস

সঠিক উত্তর: রামাই পণ্ডিত

‘শূন্যপুরাণ’ রামাই পণ্ডিত রচিত বৌদ্ধধর্মীয় তত্ত্বের গ্রন্থ। বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। এ অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি। তবে রামাই পণ্ডিতের ‘শূন্যপুরাণ’, হলায়ুধ মিশ্রের ‘সেক শুভোদয়া’ এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। শ্রীকর নন্দীর রচনা ‘ভারত পাঁচালী’। বিজয় গুপ্ত মনসামঙ্গলের প্রাচীনতম কবি। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম ‘চৈতন্য মঙ্গল’, যা লোচন দাসের রচনা।

চর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ — আরও প্রশ্ন