গাণিতিক যুক্তি
৭৩৭টি প্রশ্ন · সব BCS থেকে একত্রিত
৭৩৭টি প্রশ্ন · পৃষ্ঠা ৩২/৩৭
১. In the repealing decimal 0.087531087531 ____ what is the 56th digit to the right of the decimal point?
২. একটি ত্রিভুজের ভূমি ১০ মিটার ও উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?
৩. একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হবে। বইটির মূল্য কত টাকা?
৪. আমিন সাহেব তার মাসিক আয়ের অর্ধেক টাকা বাসা ভাড়া বাবদ খরচ করেন। বাকী অর্ধেক টাকার ৪০% তিনি সংসারের জন্য খরচ করেন এবং অবশিষ্ট অংশ সঞ্চয় করেন। তার মাসিক আয় ২০০০০ টাকা হলে তার মাসিক সঞ্চয় কত টাকা?
৫. যদি ৫০ জন লোক ৮০ দিনে একটি কাজের অর্ধেক করতে পারে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কত জন লোক লাগবে?
৬. একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ৫ : ৩। প্রস্থ ৯০ মিটার হলে ঐ মাঠের পরিসীমা কত মিটার?
৭. একটি সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার তিন-পঞ্চামাংশের চেয়ে ১০ বেশী হলে সংখ্যাটি কত?
৮. একটি রাস্তার পাশে এক সারিতে ২৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত মিটার?
৯. করিম একটি কাজ ৩৬ দিনে, রহিম ১৮ দিনে এবং গফুর ১২ দিনে করতে পারে। প্রতি দ্বিতীয় দিনে রহিম এবং প্রতি তৃতীয় দিনে গফুর করিমকে সাহায্য করলে এই কাজটি কত দিনে সম্পন্ন হবে?
১০. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ শতাংশ বাড়ালে এবং প্রস্থ ২০ শতাংশ কমালে তার আয়তন কত শতাংশ কমবে?
১১. একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৬০ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
১২. কোন ক্লাসে ৩০ জন ছাত্রের মধ্যে ১৮ জন হকি খেলে, ১৪ জন দাবা খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয় খেলাটি খেলে?
১৩. ১টি চৌবাচ্চা ১টি নল দ্বারা ১০ ঘণ্টায় পূর্ণ হয়। তবে একটি ছিদ্র থাকায় তা ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত ঘণ্টা লাগবে?
১৪. রফিক সাহেবের মাসিক বেদন ৯% বৃদ্ধি পেয়ে ১৫৮০৫ টাকা হল। রফিক সাহেবের মাসিক বেতন আগে কত টাকা ছিল?
১৫. Two pipes fill a tank in 20 and 30 minutes; a drain empties it in 15 minutes. If the tank is half full, and the pipes and the drain are opened together, how long will it take to fill the tank?